এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়ন যুবদল-এর নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বাদ মাগরিব বগুলাবাজারস্থ ইউনিয়ন যুবদলের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
যুবদলের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম ডি ফারুক মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক, বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মিন্টু, সদস্য সচিব আয়ূব আলী, মো. জাহাঙ্গীর আলম মিন্টু, আব্দুল হেকিম, আব্দুল ওয়াদুদ, জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার ছিদ্দিক আলম, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম, বিএনপি নেতা করির আহমদ, কৃষক দলের সভাপতি আলী হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস উদ্দিন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহার উদ্দিন, এরশাদুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বক্তব্য রাখেন বগুলাবাজার ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আলম মিয়া, ইলিয়াস হোসেন, আব্দুল হেকিম, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, আবু ছালেহ মো. পায়েল, শামিম মিয়া, আলী হায়দার, জাফর ইকবাল, আব্দুল জলিল, কাওছার আলম, আরিফ হাছান সুমন, বগুলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথি মাধব রায় বলেন, "যুবদলকে আরও সুসংগঠিত ও জনমুখী সংগঠনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন এই কার্যালয় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মিলনকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
বিশেষ অতিথি জামাল উদ্দিন বলেন, "সংগঠনের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য ও শৃঙ্খলা। দলের আদর্শ ধারণ করে জনগণের পাশে থাকতে হবে। বগুলাবাজার ইউনিয়ন যুবদল আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"
সাধারণ সম্পাদক এম ডি ফারুক মিয়া বলেন, "এই কার্যালয় শুধু একটি অফিস নয়; এটি আমাদের সাংগঠনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র। আমরা সবাইকে সঙ্গে নিয়ে যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি বগুলাবাজার ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি।"
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কার্যালয়ের মাধ্যমে বগুলাবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে।