বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

হাকিমপুরে কৃষি প্রণোদনা কর্মসূচি: বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি কৃষক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুম উপলক্ষে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস এ আয়োজন করে। এর মূল লক্ষ্য আউশ ধান ও পাটের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই সরকার কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করছে।

তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের টিকিয়ে রাখতে সরকার সব ধরনের সহযোগিতা দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহ, থানার ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার মোসাঃ আরজেনা বেগমসহ স্থানীয় বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষককে আউশ ধানের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এছাড়া ২০ জন কৃষককে পাট চাষের জন্য ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, এই সহায়তা তাদের চাষাবাদে নতুন উৎসাহ দিয়েছে। উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে বলে তারা আশা করছেন।

উপজেলা কৃষি অফিসার মোসাঃ আরজেনা বেগম বলেন, সময়মতো কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১৫১ সময় দৃশ্য