বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর হামলা: গ্রেফতার ১, মূল আসামি পলাতক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর হামলার একটি ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর হামলা ঘটনাটি ঘটে গত ৩০ মার্চ দুপুর আড়াইটার দিকে রাজাহার ইউনিয়নের নওগাঁ (প্রভুরামপুর) এলাকায়, মরাপুকুর ইউনিয়ন পরিষদের পাশেই।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে যান গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ খানসহ তিনজন সাংবাদিক। তারা ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণ শুরু করলে বাধা দেয় স্থানীয় যুবদল নেতা নুরুন্নবী ও তার ভাই নূর আলমসহ আরও ৪-৫ জন।

এক পর্যায়ে তারা সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ করে এবং লাঠিসোঁটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই সাংবাদিকদের উপর হামলা চলাকালে মাহমুদ খান ও আওয়ার নিউজের প্রতিনিধি জোবাইদুর রহমান সাগর আহত হন। হামলাকারীরা সাগরের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।

ঘটনার খবর পেয়ে অন্যান্য গণমাধ্যমকর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে মাহমুদ খান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে ভোর রাতে এ মামলার অন্যতম আসামি নূর আলমকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় প্রধান আসামি নুরুন্নবী এখনও পলাতক রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গাইবান্ধায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত সকল আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
২৭ সময় দৃশ্য