বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

নবীগঞ্জে সাংবাদিক নয়নের বোনের মৃত্যু, জানাজায় শোকের ছায়া

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের বিশিষ্ট সাংবাদিক, যুক্তরাষ্ট্র প্রবাসী ও বার্তা সিলেটের নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের বোন আয়শা খানম চৌধুরী আর নেই। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষিকা আয়শা খানম চৌধুরী গত শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা আয়শা খানম চৌধুরী ছিলেন হবিগঞ্জ জেলার পাইকপাড়া গ্রামের মরহুম শহীদ চৌধুরীর স্ত্রী এবং কুর্শি গ্রামের মরহুম আব্দুর রহমান চৌধুরীর কন্যা। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং সমাজে একজন সৎ ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ আবিদুর রহমান। এরপর বিকেলে নিজ গ্রাম পাইকপাড়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা পরিচালনা করেন হাফেজ গোলাম হাসান চৌধুরী এবং মোনাজাত করেন হাজী মোহাম্মদ আব্দুর রহমান (রেনু)।

এছাড়াও স্থানীয়ভাবে পাইকপাড়া চৌধুরী বাড়িতে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন হাফেজ বিলাল। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আইনজীবী, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নবীগঞ্জে সাংবাদিক নয়নের বোনের মৃত্যু খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। আয়শা খানম চৌধুরীর জানাজায় মানুষের উপস্থিতি তার প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ বহন করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৪৮ সময় দৃশ্য