বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

এসএসসি পরীক্ষা ২০২৬: প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে দেশের সব পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বিশেষভাবে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি স্থাপন নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন, যাতে পরীক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক থাকে।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশে এসব নির্দেশনা দেন তিনি। সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় নকল প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে প্রবেশমুখে বিশেষ বুথ স্থাপন করতে হবে। পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলের কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। বিদ্যুৎ বিভ্রাটের সময় পরীক্ষার কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রতিটি কেন্দ্রে আইপিএস ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়।

তিনি আরও বলেন, পরীক্ষার কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন বাধ্যতামূলক করতে হবে। এতে করে কেন্দ্রের প্রতিটি কার্যক্রম সরাসরি মনিটরিং করা সম্ভব হবে এবং অনিয়মের সুযোগ কমে আসবে। শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানও জানান তিনি।

নকল প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতায় শিক্ষকরা সহযোগিতা করলে নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, এবারও সেই সহযোগিতা প্রয়োজন। তিনি পরীক্ষকদের উদ্দেশে সতর্ক করে বলেন, খাতা মূল্যায়নে নিরপেক্ষ থাকতে হবে এবং শুধুমাত্র সঠিক উত্তরের ভিত্তিতেই নম্বর প্রদান করতে হবে।

প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবাই মিলে একটি সুষ্ঠু ও নকলমুক্ত এসএসসি পরীক্ষা ২০২৬ আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৮ সময় দৃশ্য