বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা: চন্দ্রা ত্রিমোড়ে বাড়ছে যানবাহনের চাপ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ চন্দ্রা ত্রিমোড় এলাকায় এখন থেকেই ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার (২২ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের সংখ্যা বাড়লেও এখনো বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কালিয়াকৈরের বিভিন্ন ছোট ও মাঝারি শিল্প-কারখানা আগাম ছুটি ঘোষণা করায় অনেক শ্রমিক, চাকরিজীবী ও ব্যবসায়ী পরিবার-পরিজনকে গ্রামের বাড়িতে পাঠাতে শুরু করেছেন। এতে চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাস কাউন্টার ও পরিবহন স্ট্যান্ডগুলোতে যাত্রীদের চাপ বাড়ছে। তবে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্প-কারখানা রয়েছে। প্রতিবছর ঈদের আগে এসব কারখানা একযোগে ছুটি দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরবঙ্গগামী মানুষের ঢল নামে। দেশের উত্তরাঞ্চলের প্রায় ২৫টি জেলার যাত্রীরা এই চন্দ্রা মোড় ব্যবহার করে বাড়ি ফেরেন। ফলে ঈদের সময় চন্দ্রা ত্রিমোড় দেশের অন্যতম ব্যস্ত ট্রাফিক পয়েন্টে পরিণত হয়।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত সড়ক ডিভাইডার, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট এবং যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে প্রতি বছর তীব্র যানজট তৈরি হয়। এছাড়া মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার চলাচলও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

এদিকে যানজট নিয়ন্ত্রণে এবার বাড়তি প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ প্রশাসন জানিয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রায় এক হাজার সদস্য মাঠে কাজ করবেন। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং নতুন করে মোতায়েন হওয়া ৪ প্লাটুন এপিবিএন সদস্য মহাসড়কে বিশেষ দায়িত্ব পালন করবেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, আগামী সোমবার থেকে পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীচাপ আরও বাড়বে। তবে যানজট নিরসনে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
২৮ সময় দৃশ্য