বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

পূর্বধলা বিএনপি আয়োজনে জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকী পালিত

মোঃ কামরান হোসেন পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:

পূর্বধলা বিএনপি’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার পূর্বধলায়। এ আয়োজনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ও রাজনৈতিক আলোচনার পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার (৩০ মে) বিকেলে পূর্বধলা উপজেলা সদরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার মানসুরা আক্তার। তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় আদর্শ ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান এ এস এম শহীদুল্লাহ ইমরান। তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন।

ইমরান বলেন, পূর্বধলায় অতীতে দলীয় কর্মকাণ্ডে সমন্বয়ের ঘাটতি ছিল। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী সময় অনেকেই সমন্বিতভাবে কাজ করেননি। তবে এখন সময় এসেছে বিভেদ ভুলে গিয়ে সংগঠনকে শক্তিশালী করার। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দেশের স্বার্থ সর্বাগ্রে।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, শেখ মো: আব্দুর রাশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
৩৫ সময় দৃশ্য