বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুরে যুব সমাজের কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে পরিচালিত ASSET প্রকল্প এর বিশেষ ব্যাচ-০১ এবং ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে ঘিরে প্রশিক্ষণার্থী, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রবিবার (৮ জুন) মোহনপুর টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) প্রাঙ্গণে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। তরুণদের কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এবং থানার কর্মকর্তা মোদ্দাছের। তারা সবাই প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে অর্জিত দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর টিটিসি এর অধ্যক্ষ মো. গোলাম রাব্বানী। তিনি বলেন, ASSET প্রকল্পের মাধ্যমে তরুণদের আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা তাদের কর্মসংস্থানের পথকে সহজ করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাখাওয়াত হোসেন ও আবু সুফিয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুদ্দীন শেখ ও বিউটি খাতুন।

বক্তারা জানান, ASSET প্রকল্প দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারী সবাই আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
৫৬ সময় দৃশ্য