বাংলাদেশ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মুন্সিরহাট লিচু গাড়ি লোডিং সংঘর্ষে আহত কয়েকজন, ঠাকুরগাঁওয়ে উত্তেজনা এইচএসসি মার্কশিট হারিয়ে নিয়ামতপুরে থানায় জিডি সম্পন্ন কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্প ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত, ব্রাজিলের জয় পাঁচবিবিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত রিফাত কামাল আহমেদ সভাপতি, পাল্লা মাহবুব বিদ্যালয়ে এডহক কমিটি বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের বিদ্যুৎ বিচ্ছিন্ন: তীব্র বকেয়া বিল সংকট নোবিপ্রবি উপাচার্য ও সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সাঘাটা বাজারে ড্রেন পরিষ্কার কার্যক্রম উদ্বোধন, পানি নিষ্কাশন সচল উদ্যোগ দোয়ারাবাজারে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও উদ্যোক্তা জোরদার উদ্যোগ
সর্বাধিক পঠিত

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্প ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্র্যাক শিখা প্রকল্প এর উদ্যোগে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, জেলা ব্র্যাকের সমন্বয়ক আবু জাফরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভাটি সঞ্চালনা করেন ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য প্রতিটি স্কুলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা ব্র্যাক শিখা প্রকল্পের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২ ঘন্টা আগে
১৫ সময় দৃশ্য