বাংলাদেশ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গৌরনদীতে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাস কারাদণ্ড নানিয়ারচর সেনা জোনে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগে তোলপাড় রায়পুরায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ময়মনসিংহে এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের আইজিপি বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের ৯০ হাজার জরিমানা ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ উদ্ধার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পে মাদক বিরোধী অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ১ বিদেশে চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রামে সম্পত্তি বিরোধে বাবাকে হত্যা করে ছেলে গ্রেপ্তার হলো
সর্বাধিক পঠিত

মাধবদী থানা পুলিশের অভিযানে ৪৫০ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বাছেদ মিয়া (৩৬)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

গত ৯ জুন (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ২.০৫ ঘটিকায় মাধবদী থানাধীন উত্তর চৌয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাধবদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) ইউসুফ আহম্মেদ। তার সঙ্গে ছিলেন এসআই সেকেন্দার হোসেন, এএসআই পলাশ ঘোষ, কনস্টেবল মিজানুর রহমান ও কনস্টেবল মোকারিবসহ পুলিশের একটি বিশেষ টিম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উত্তর চৌয়া এলাকায় মাদক কেনাবেচা চলছে। এরপর রাত ২.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাছেদ মিয়াকে তার নিজ বাড়ির উঠান থেকে হাতেনাতে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোঁচর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৫০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে আরও জানা যায়, গ্রেফতারকৃত বাছেদ মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে মাধবদী থানায় দুটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় রুজু করা হয়েছিল।

গ্রেফতারের পর উদ্ধারকৃত ইয়াবা ও আসামিকে থানায় নিয়ে আসা হয়। পরে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়। বর্তমানে আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। স্থানীয় জনগণও পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
২২ সময় দৃশ্য