বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নবীগঞ্জে স্বর্ণের চেইন ছিনতাইকারী আটক, অস্ত্রসহ দুর্ধর্ষ গ্রেফতার কালিয়াকৈরে জলাবদ্ধতায় ৪৮ ঘণ্টা পরও পানিবন্দি হাজারো পরিবার পীরগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২৬ মেয়র প্রার্থী জুয়েলের সমর্থন প্রত্যাশা সাংবাদিক হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবি মানববন্ধন দোয়ারাবাজার ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন: ৫৫৬ পরিবারে কার্ড বিতরণ মুক্ত গণমাধ্যম ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি চট্টগ্রামে মানববন্ধন গৌরনদীতে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাস কারাদণ্ড নানিয়ারচর সেনা জোনে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগে তোলপাড় রায়পুরায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০
সর্বাধিক পঠিত

মুক্ত গণমাধ্যম ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রামে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার কারণে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় চট্টগ্রাম জেলা প্রেসক্লাব।

বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ আবু মুসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এনামুল হক রাশেদী।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তারা দাবি করেন, জনস্বার্থে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জবাব তথ্য দিয়ে না দিয়ে মামলা দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বক্তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সত্য উদঘাটন করা এবং ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতি জনগণের সামনে তুলে ধরা। কিন্তু এসব কাজের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা মতপ্রকাশের স্বাধীনতা ও সংবিধানস্বীকৃত গণমাধ্যমের অধিকারের পরিপন্থী।

চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ তাফসির, উপ-সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

বক্তারা দাবি জানান, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তারা দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং সুশীল সমাজকে মুক্ত গণমাধ্যম রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা বলেন, “সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২ ঘন্টা আগে
২২ সময় দৃশ্য