বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে বাংলাবাজার পানি সমবায় নির্বাচনে সব পদেই একক প্রার্থীর জয় ফরিদপুরে উন্নয়ন নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো কালিহাতীতে যমুনা নদীতে গোসল: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ফুলবাড়ী বিজিবির অভিযানে ৩ হাজার ভারতীয় ট্যাবলেট জব্দ
সর্বাধিক পঠিত

ময়মনসিংহ উন্নয়ন সমন্বয় সভায় দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে জুন ২০২৬ মাসের ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সরকারি বিভাগের কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায়।

রোববার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে অন্তত দুই দিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত মাসে মোট ১৯টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী ২৮ জুন সারাদেশের মতো ময়মনসিংহেও ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা জানান, জেলার ১৩টি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের আওতায় মেরামত ও রক্ষণাবেক্ষণের সব প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে আগামী ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য উপজেলা প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, ময়মনসিংহ মহানগরীতে ৫৪ জন ওএমএস ডিলারের মাধ্যমে রোস্টার অনুযায়ী ৮টি ট্রাকসেল ও ২৫টি দোকানে সরকারি ছুটির দিন ছাড়া নিয়মিত খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে। বর্তমানে ওএমএস কর্মসূচির আওতায় প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই প্রশাসনের প্রধান লক্ষ্য। ময়মনসিংহ জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
৪ সময় দৃশ্য