বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

দিঘলীয়া কলেজে সভাপতি নির্বাচিত হলেন জিয়া চেয়ারম্যান

এনামুল হক, ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি:

পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর নতুন এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে জিয়া চেয়ারম্যান সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জিয়াউর রহমান (জিয়া) চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।

অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হয়েছেন মোঃ আব্দুল মানিক। অন্যদিকে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রশিদুল নবী।

জানা গেছে, এই এডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্থানীয় শিক্ষা অনুরাগী, অভিভাবক ও সচেতন নাগরিকরা মনে করছেন, দিঘলীয়া আলহাজ্ব জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর উন্নয়নে নতুন এডহক কমিটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। বিশেষ করে জিয়া চেয়ারম্যান সভাপতি নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, জিয়া চেয়ারম্যান তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করবেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও বেগবান করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৩৯ সময় দৃশ্য