বাংলাদেশ , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
চাটমোহরে চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে ফুলেল সংবর্ধনা পাঁচবিবিতে নাবালিকা অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন আড়াইহাজার বই পাঠ প্রতিযোগিতা ২০২৬: পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জেলা প্রশাসকের সরাইল উপজেলা পরিদর্শন ও উন্নয়ন পর্যালোচনা হাকিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার ফলিত পুষ্টি প্রশিক্ষণ: দোয়ারাবাজারে ৩ দিনের কর্মশালা সম্পন্ন ফরিদপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে আলোচনা ধনবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে ভিড় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় জনতার ঢল, চট্টগ্রামে শেষ বিদায়
সর্বাধিক পঠিত

আড়াইহাজার বই পাঠ প্রতিযোগিতা ২০২৬: পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আড়াইহাজার-এ উৎসবমুখর পরিবেশে “আড়াইহাজার বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশীয় সাংস্কৃতিক সংসদ আড়াইহাজার-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি বইপ্রেমী, সাহিত্য অনুরাগী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইলিয়াছ মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. মোহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অধ্যক্ষ আব্দুল বাকী, মোঃ মোতাহার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট নাট্যকার ও গীতিকার ইঞ্জিঃ আজিজ হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান যুগে তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, বই শুধু জ্ঞান বৃদ্ধি করে না বরং নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীল চিন্তাধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ছিল ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানজুড়ে আবৃত্তি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এতে স্থানীয় সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর আজিজুল হক এবং সঞ্চালনা করেন মাওলানা মোঃ রাসেল মাহমুদ। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ আড়াইহাজার। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে যাতে তরুণ প্রজন্ম বইমুখী হয়ে ওঠে এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়।

এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৫ ঘন্টা আগে
১৭ সময় দৃশ্য