বাংলাদেশ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গৌরনদীতে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে তিন মাস কারাদণ্ড নানিয়ারচর সেনা জোনে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগে তোলপাড় রায়পুরায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ময়মনসিংহে এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের আইজিপি বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের ৯০ হাজার জরিমানা ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ উদ্ধার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পে মাদক বিরোধী অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ১ বিদেশে চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রামে সম্পত্তি বিরোধে বাবাকে হত্যা করে ছেলে গ্রেপ্তার হলো
সর্বাধিক পঠিত

ঈশ্বরদীতে মৎস্য চাষি প্রশিক্ষণ, মাছ চাষে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ

আব্দুল্লাহ আল মামুন পিয়াস স্টাফ রিপোর্টার

পাবনার ঈশ্বরদী উপজেলায় মৎস্য চাষি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রোববার (১৪ জুন) সকালে দাশুড়িয়া ব্র্যাক অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন। তিনি মৎস্য খাতের উন্নয়নে আধুনিক ও নিরাপদ চাষাবাদের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক হ্যাচারি ম্যানেজার নাজমুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক অফিসার (সেলস) আব্দুল মালেক দেওয়ান, ব্র্যাক ক্যাশিয়ার কর্মকর্তা আফতাবুল আলম এবং ব্র্যাক উৎপাদন কর্মকর্তা শাহিনুর রহমান।

প্রশিক্ষণে বক্তারা মাছ চাষের বিভিন্ন আধুনিক কৌশল, পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ, সঠিক খাদ্য ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নিরাপদ মাছ উৎপাদনের জন্য চাষিদের সচেতন করার ওপর জোর দেওয়া হয়।

প্রধান অতিথি শাম্মী শিরিন বলেন, অনেক অসাধু চাষি অধিক লাভের আশায় পুকুরে মুরগির বিষ্ঠা ব্যবহার করেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি মাছ চাষে ক্ষতিকর উপাদান ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুকুরের পরিবেশ সুরক্ষা ও মানসম্মত খাদ্য ব্যবহারের পরামর্শ দেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে মাছের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

অংশগ্রহণকারী মৎস্য চাষিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করে। প্রশিক্ষণে শেখানো আধুনিক পদ্ধতি অনুসরণ করলে উৎপাদন খরচ কমবে এবং মাছের উৎপাদন বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করতে ব্র্যাক ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
৪ সময় দৃশ্য