বাংলাদেশ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে প্রধান শিক্ষক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার পোরশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হারিয়ে যাবো কবিতা: মৃত্যু, স্মৃতি ও ক্ষমার বার্তায় অনন্য সৃষ্টি বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ
সর্বাধিক পঠিত

চট্টগ্রামের বায়েজিদে যুবককে গুলি করে হত্যা, শিশুর চোখে গুলি

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। শিশুটির চোখে গুলি লেগেছে বলে জানিয়েছে পরিবার। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান রাজুর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামে। তিনি কয়েকদিন আগে বড় বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে কয়েকজন মুখোশধারী যুবক একটি সিএনজি অটোরিকশায় এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

এদিকে, গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেছেন। পরিবারের দাবি, রেশমি দোকানে যাওয়ার সময় হঠাৎ গোলাগুলির মধ্যে পড়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলে রক্তের দাগ এবং আতঙ্কিত মানুষের ভিড় দেখা যায়।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাউজানে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের সঙ্গে নিহত রাজুর নাম এসেছিল। তবে পরিবারের দাবি, রাজু একজন দিনমজুর ছিলেন এবং তার সঙ্গে কারও বিরোধ ছিল না।

নিহতের বড় বোন রুমা আক্তার বলেন, “চার দিন আগে আমার ভাই বেড়াতে এসেছিল। কেন তাকে হত্যা করা হলো আমরা বুঝতে পারছি না।”

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেন, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আবদুল করিম বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
৪১ সময় দৃশ্য