বাংলাদেশ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ময়মনসিংহে মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগে তোলপাড় রায়পুরায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ময়মনসিংহে এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের আইজিপি বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের ৯০ হাজার জরিমানা ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও সিরাপ উদ্ধার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পে মাদক বিরোধী অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ১ বিদেশে চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রামে সম্পত্তি বিরোধে বাবাকে হত্যা করে ছেলে গ্রেপ্তার হলো নাসিরনগরের মহাখাল সেতু ঝুঁকিপূর্ণ, এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে রায়পুরা আব্দুল্লাহপুরে হত্যা মামলার আসামি স্বপন সক্রিয়, আতঙ্ক
সর্বাধিক পঠিত

টাঙ্গুয়ার হাওরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এমপি কামরুল

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ব্যতিক্রমধর্মী আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিএনপির নির্যাতিত ও গায়েবি মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ভোগান্তির শিকার নেতাকর্মীদের সম্মান জানাতেই এই আয়োজন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিএনপি এবং এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্পিডবোট ও নৌকাযোগে টাঙ্গুয়ার হাওরে অংশ নেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ পরিবেশে দিনব্যাপী আনন্দ ভ্রমণের পাশাপাশি রাজনৈতিক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

স্থানীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে অনেক নেতাকর্মী বিভিন্ন মামলার মুখোমুখি হন। তাদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় কারাভোগ করেছেন বা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। সেই নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের অবদানের স্বীকৃতি দিতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ আনিসুল হকের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বক্তব্যে তিনি বলেন, দলের দুঃসময়ে যেসব নেতাকর্মী মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান কখনও ভুলে যাওয়ার নয়। তিনি বলেন, রাজনৈতিক সংগ্রামে ত্যাগী নেতাকর্মীরাই দলের প্রকৃত শক্তি। ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং রাখাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচকরা বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের মনোবল বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নির্যাতিত ও গায়েবি মামলার শিকার নেতাকর্মীদের সম্মাননা প্রদান। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৮০০ নেতাকর্মীর মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী ও ক্র্যাচ বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা টাঙ্গুয়ার হাওরে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজন নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এমন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে। এ সময় নেতাকর্মীরা সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল-এর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
২৭ সময় দৃশ্য