বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

দীপন তালুকদার চেয়ারম্যান, কাপ্তাইয়ে বিএনপির আনন্দ র‍্যালি

রাঙামাটি জেলা প্রতিনিধি:- মোঃ কামরুল ইসলাম,

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার (দিপু) মনোনীত হওয়ায় কাপ্তাইয়ে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২২ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কাপ্তাইয়ে বিএনপির আনন্দ র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার এবং সদস্য উথোয়াইমং মারমাকে অভিনন্দন জানান। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

সমাবেশে বক্তারা দীপন তালুকদারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি লোকমান আহমদ বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদারকে দায়িত্ব দেওয়ায় তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ। নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটির পাশাপাশি কাপ্তাইয়ের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে জেলা পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেন, দীপন তালুকদারকে চেয়ারম্যান এবং কাপ্তাইয়ের সন্তান উথোয়াইমং মারমাকে জেলা পরিষদের সদস্য মনোনীত করায় তারা আনন্দিত। তাঁদের নেতৃত্বে শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা বলেন, জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। দলীয় সিদ্ধান্ত ও নীতিমালা অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন। পাশাপাশি কাপ্তাইসহ পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত সদস্য উথোয়াইমং মারমাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এতে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ আরও বেড়ে যায়।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, সহসভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ, উপজেলা যুবদলের সভাপতি জাহিদ মেম্বার, সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব (মিলু), কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (আবু), নারী নেত্রী পারুল ও সালেহাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে কাপ্তাইসহ পার্বত্য অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে নবগঠিত পরিষদ কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৩২ সময় দৃশ্য