বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

দুপচাঁচিয়া থানা ও উপজেলা প্রেসক্লাবের সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমানের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি জানান, সম্প্রতি দুপচাঁচিয়া থানায় যোগদান করা নবাগত ওসি তাজমিলুর রহমানের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ থানায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকালে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ দমন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহ-সভাপতি এমডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স, অরবিন্দ কুমার দাস, কামরুল হাসান লিটন, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী, বেলাল হোসেন ও কুতুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবাগত ওসি তাজমিলুর রহমান বলেন, “দুপচাঁচিয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে এলাকার শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও থানার কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে তারা কাজ করে যাবেন।

এই মতবিনিময় সভা দুপচাঁচিয়া এলাকায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৫৩ সময় দৃশ্য