বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখায় ৮৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মস্ত মিয়া

নদী, খাল-বিল, জলাশয়, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখায় ৮৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৭৩ সদস্যের জেলা কমিটি এবং ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নোঙর বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. ছগির আহম্মেদ কাজল।

সহ-সভাপতি পদে রয়েছেন মোশারফ হোসেন, সাহাদৎ হোসেন (প্রথম আলো), শামীমা বাছির স্মৃতি, উম্মে সালমা হেপি ও অ্যাডভোকেট জেসমিন আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখি, এম এ মোমেন ও ফরহাদ সরকার।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কামাল উদ্দিনকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কামরুল হাছান খান মাসুদ, সামসুর রহমান মুনাউর (সজিব), মুফতি মাও. এনামুল হাসান ও জেসমিন আক্তার।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন সোহেল সরকার এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক খাইরুল কবির। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এলএলবি।

অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক হয়েছেন আশিক মান্নান হিমেল। দপ্তর সম্পাদক আবুল হাসনাত অপু, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সোহেল খান, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন সোহেল, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা শারমিন ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. সারমিন সুলতানা টুনটুন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কুহিনূর আক্তার ও কবি নাছিমা আক্তার দায়িত্ব পেয়েছেন। আপ্যায়ন সম্পাদক আবু নাছের রতন এবং সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহম্মেদ চৌধুরী (মঞ্জু)ও কমিটিতে রয়েছেন।

কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার আরও ৩৯ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। তাঁদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ক্রীড়াবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

১১ সদস্যের উপদেষ্টা পরিষদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি-র ১১ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন ডা. মো. আক্তার হোসেন, কবি দেওয়ান মারুফ, আল আমিন শাহিন, ইব্রাহিম খান ছাদাৎ, মো. সেলিম স্যার, আজিজুর রহমান স্যার, খাইরুল হাসান, মফিজুর রহমান লিমন, আব্দুল মালেক, সৈয়দ তৈয়মুর ও মনির হোসেন।

কমিটি অনুমোদনকালে নোঙর বাংলাদেশের চেয়ারম্যান সুমন শামস ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন সদস্যরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে তাঁরা আশাবাদী। নদী, খাল-বিল ও জলাশয় রক্ষার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণেও নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূইয়া (বিল্লাল) বলেন, নদী-নালা, খাল-বিল, জলাশয় ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানো হবে। পাশাপাশি দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করবে।

তাঁরা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই প্রত্যয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নদী, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সদস্য, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৪৩ সময় দৃশ্য