বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন

সাংবাদিক মোঃ সামসুল আলম ফাইটার।

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বজ্রপাতের ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই আহত হয়েছেন। নিহত যুবকের নাম মোকসেদুল ইসলাম (২৭)। তিনি পঞ্চগড় জেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও তেলিপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আকস্মিক পঞ্চগড়ে বজ্রপাত হলে মোকসেদুল ইসলাম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময়ে তার বড় ভাইও বজ্রপাতে আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহতের বাড়িতে ছুটে যান। তিনি নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা, শুকনা খাবার এবং একটি কম্বল প্রদান করা হয়।

এছাড়া বজ্রপাতে আহত বড় ভাইকে চিকিৎসা সহায়তার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়। প্রশাসনের এই মানবিক সহায়তায় নিহতের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে।

পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকাবাসীকে বজ্রপাতে মৃত্যু ও দুর্ঘটনা এড়াতে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বজ্রপাতের সময় ঘর থেকে বের হওয়া উচিত নয়। খোলা মাঠ, উঁচু স্থান এবং বড় গাছের নিচে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ। আবহাওয়া খারাপ হলে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশনা দেন। একই সঙ্গে সবাইকে একে অপরকে সতর্ক করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহত মোকসেদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এলাকাবাসীও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৪ ঘন্টা আগে
১৭ সময় দৃশ্য