পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মিঠুর জনপ্রিয়তায় গণজোয়ার

মোঃ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। আসন্ন নির্বাচনে মেয়র পদে জাতীয়তাবাদী যুবদল পীরগঞ্জ উপজেলা সভাপতি নজমুল হুদা মিঠু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। স্থানীয় ভোটারদের মাঝে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন নজমুল হুদা মিঠু। তিনি সৎ, নির্ভীক ও নীতিবান ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। শিক্ষা, সমাজসেবা ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যে ভোটারদের আস্থা অর্জন করেছেন।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটারদের মুখে এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে নজমুল হুদা মিঠু নামটি। অনেক ভোটার মনে করছেন, পীরগঞ্জ পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত শহরে রূপ দিতে সক্ষম একজন প্রার্থী হলেন তিনি। তরুণ ভোটারদের মধ্যেও তার প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, “আমরা এমন একজন মেয়র চাই, যিনি দুর্নীতিমুক্তভাবে কাজ করবেন এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন। নজমুল হুদা মিঠুর মধ্যে সেই যোগ্যতা রয়েছে।”
এ বিষয়ে নজমুল হুদা মিঠু বলেন, “আমি সবসময় অন্যায়, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি পীরগঞ্জ পৌরসভাকে একটি মডেল ও আধুনিক শহরে পরিণত করতে কাজ করবো। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে নজমুল হুদা মিঠুর সক্রিয়তা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে। ফলে নির্বাচনী পরিবেশে তার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলেও মনে করছেন অনেকে।








