বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

বাংলাবাজার পানি সমবায় নির্বাচনে সব পদেই একক প্রার্থীর জয়

এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ ও বিধি অনুযায়ী। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ১২টি পদের সবগুলোতেই একক প্রার্থী থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। সভায় সমিতির সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির কার্যবিবরণী সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী গত ২ জুন মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ১২টি পদের বিপরীতে একজন করে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে ৭ জুন নির্ধারিত সময়ের মধ্যে সবাই মনোনয়নপত্র জমা দেন। ৮ জুন যাচাই-বাছাই শেষে সব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এরপর ৯ জুন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল জমা না পড়ায় ১৬ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১৭ জুন ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সেদিনও কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় সমবায় বিধিমালা অনুযায়ী দোয়ারাবাজার সমবায় নির্বাচন-এ ১২ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং জিতেন্দ্র সূত্রধর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এএসআই আব্দুল ওয়াদুদ দায়িত্ব পালন করেন।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আবুল হাশেম, সহ-সভাপতি পদে আবু হানিফ, সম্পাদক পদে মতলুব হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মো. আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বাদল মিয়া, মো. মারুফুল ইসলাম, নুরু মিয়া ও আব্দুল আলী। মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোছা. মমেনা খাতুন, ফাতেমা বেগম, ছায়নারা খাতুন ও নার্গিস আক্তার।

নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিজিত রঞ্জন কর বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, স্বচ্ছ এবং বিধিসম্মতভাবে সম্পন্ন হয়েছে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সমবায় বিধিমালা অনুসারে সকল প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ভবিষ্যতে সমিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং স্থানীয় পানি ব্যবস্থাপনা আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দারাও নতুন কমিটির সফল কর্মকাণ্ডের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
৩৩ সময় দৃশ্য