বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন ভিডাব্লিউবি কর্মসূচি (ভালনারেবল উইমেন বেনিফিট) এর মাধ্যমে উপকারভোগী নারীদের মাঝে মাসিক চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওবায়াদুর রহমান শেলী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ রেজওয়ান আলী, উপজেলা ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্য ও সদস্যাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ভিডাব্লিউবি কর্মসূচি, যা দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, নিয়মিত ও স্বচ্ছভাবে সহায়তা প্রদান করা গেলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে।

উদ্বোধনের পর তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত উপকারভোগীরা সরকারের এই সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

চাল বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এছাড়া নিয়মিতভাবে প্রতি মাসে নির্ধারিত তালিকা অনুযায়ী ভিজিডি চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হওয়ায় সুবিধাভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
২২ সময় দৃশ্য