বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গাজীপুরে সোহেলকে ঘিরে প্রশ্ন বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সর্বাধিক পঠিত

ময়মনসিংহে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ত্রি-বার্ষিক ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সম্প্রীতি রক্ষার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ সদর-৪ আসনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন বাবলু এমপি এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার।

এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মোহন, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ জিল্লু মিয়া এবং পার্থ সারথি সিংহ আপেলসহ আরও অনেক নেতা।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক ও বিশিষ্ট শ্রমিক নেতা বাবু দেব ব্রত দাস দুকূল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাবু সংগ্রাম বর্মন, বাবু চঞ্চল সাহা এবং বাবু সনজীব দে।

সম্মেলনে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সম্মান এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথাও তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন এবং সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে যাবে। শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলনের সব কার্যক্রম সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৩৪ সময় দৃশ্য