বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

রাঙ্গামাটিতে ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বড় ধরনের মাদকবিরোধী সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ এই অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানার একটি আভিযানিক দল রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, ওয়াপদা কলোনী, হাসপাতাল এলাকা এবং আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ঝটিকা অভিযান চালায়। এই অভিযানে ১৯ লিটার চোলাইমদসহ সবা মিত্র (৩২) নামের একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের আসামবস্তি এলাকার বাসিন্দা।

এছাড়া মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ সাগর (২৫), মোঃ মিরাজ উদ্দিন সোহেল (২৬), আব্দুল ছাত্তার (৪৫), নুর নবী (২৮) এবং মোঃ মাজেদুল ইসলাম (২২)। এদের মধ্যে কিছুজন রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং কিছুজন গাইবান্ধা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জানান, মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শহর ও জেলার তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

এই অভিযানকে স্থানীয়রা মাদকবিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৩০ সময় দৃশ্য