বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে বাংলাবাজার পানি সমবায় নির্বাচনে সব পদেই একক প্রার্থীর জয়
সর্বাধিক পঠিত

রাজশাহীতে পেশকারকে চাঁদা দাবি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মোঃসোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধান

রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ২৯ অক্টোবর দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় একটি চাঁদা দাবি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামি পলাতক ছিল এবং আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মামলার এজাহার অনুযায়ী, মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতের পেশকার মো. হাবিবুর রহমানকে প্রথমে অজ্ঞাত নম্বর থেকে দুর্নীতির অভিযোগ সংবলিত ভিডিও রয়েছে বলে মেসেজ পাঠানো হয়। এরপর ২০২৪ সালের ১৭ আগস্ট রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে ডেকে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রাণনাশের ভয়ে ওই সময় ভুক্তভোগী ২৫ হাজার টাকা প্রদান করেন বলে উল্লেখ করা হয়েছে। পরে ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে তাকে আবারও ৩ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। এরপর ২৯ অক্টোবর আদালত কক্ষের ভেতরেও আরও টাকা দাবি ও অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে লক্ষ্মীপুর এলাকার কথিত সাংবাদিক পাভেল (৩০) এবং রাজপাড়া এলাকার মো. লালুর নাম উঠে আসে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। রাজশাহীতে এই চাঁদা দাবি মামলা বর্তমানে আলোচিত একটি মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
৩৪ সময় দৃশ্য