বাংলাদেশ , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
চট্টগ্রামে সম্পত্তি বিরোধে বাবাকে হত্যা করে ছেলে গ্রেপ্তার হলো নাসিরনগরের মহাখাল সেতু ঝুঁকিপূর্ণ, এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে রায়পুরা আব্দুল্লাহপুরে হত্যা মামলার আসামি স্বপন সক্রিয়, আতঙ্ক স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে আড়াইহাজারে স্বামী আটক মান্দায় চোলাই মদ উদ্ধার মান্দা: ৪০০ লিটার চোলাই মদসহ ২ জন গ্রেপ্তার চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ড অভিযানে সিমেন্ট পাচারচেষ্টায় ১০ আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনকারী পেলেন এক মাস সাঘাটা ইউনিয়নে সিসি ঢালাই রাস্তা উদ্বোধন, ২৫ পরিবারে ছাগল বিতরণ ঈশ্বরদীতে মৎস্য চাষি প্রশিক্ষণ, মাছ চাষে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড গুলি ও গাঁজা উদ্ধার
সর্বাধিক পঠিত

রায়পুরা আব্দুল্লাহপুরে হত্যা মামলার আসামি স্বপন সক্রিয়, আতঙ্ক

নরসিংদীর রায়পুরা উপজেলার চরশুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় একাধিক হত্যা ও সহিংসতা মামলার আসামি হিসেবে অভিযুক্ত ফরহাদ আলম স্বপনকে ঘিরে নতুন করে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, স্বপন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। বিগত সময়গুলোতে তিনি আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে দাবি করা হয়। তবে সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপি ঘরানার কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন—এমন অভিযোগও উঠেছে।

স্থানীয় ও দলীয় একাধিক সূত্রের দাবি, গত ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর স্বপন পুনরায় এলাকায় সক্রিয় হতে শুরু করেন। এরপর তাকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এবং স্থানীয় নেতাদের সঙ্গে দেখা করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

স্থানীয় বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, অতীতে যাঁর বিরুদ্ধে সহিংসতা, চাঁদাবাজি এবং টেঁটা সংঘর্ষের মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাঁর দলে অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও বলেন, রাজনৈতিক পরিচয় বদলে অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা হলে তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।

এদিকে, স্বপনের উপস্থিতিকে কেন্দ্র করে চরশুবুদ্ধি ও আব্দুল্লাহপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। অনেকেই বলছেন, অতীতের সহিংস ঘটনার স্মৃতি এখনো তারা ভুলতে পারেননি।

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং একাধিক হত্যা মামলার এই অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় পর্যায়ে এখন প্রশ্ন উঠছে—রাজনৈতিক ছত্রছায়ায় কি সত্যিই অপরাধীরা পুনর্বাসনের সুযোগ পাচ্ছে? বিষয়টি নিয়ে এলাকায় চরম আলোচনা-সমালোচনা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৫ ঘন্টা আগে
২৩ সময় দৃশ্য