বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে প্রধান শিক্ষক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার পোরশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হারিয়ে যাবো কবিতা: মৃত্যু, স্মৃতি ও ক্ষমার বার্তায় অনন্য সৃষ্টি বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ
সর্বাধিক পঠিত

শিবগঞ্জ পৌরসভার রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার দৌলতপুর মোল্লাপাড়া ৪ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাজ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মডেল স্কুল থেকে মোল্লাপাড়া মোড় পর্যন্ত রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ ও অনিয়ম করা হচ্ছে। এতে নতুন নির্মিত রাস্তাটি খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ পৌরসভার রাস্তা নির্মাণ প্রকল্পে বালু ও সিমেন্টের সঠিক অনুপাত মানা হচ্ছে না। নিয়ম অনুযায়ী যে পরিমাণ মিশ্রণ ব্যবহার করার কথা, তার চেয়ে কম মান বজায় রেখে কাজ করা হচ্ছে। এতে রাস্তার শক্তি ও স্থায়িত্ব কমে যাচ্ছে।

এছাড়া অভিযোগ রয়েছে, রাস্তার ঢাল ঠিকভাবে করা হয়নি। পানি নিষ্কাশনের জন্য রাস্তা ড্রেনের দিকে ঢালু থাকার কথা থাকলেও, বাস্তবে বিপরীত দিকে ঢালু করা হয়েছে। ফলে বৃষ্টির পানি রাস্তায় জমে থাকবে এবং দ্রুত রাস্তা ক্ষতিগ্রস্ত হবে।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, কাজ শুরুর পর থেকেই তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু কোনো সমাধান না দিয়ে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে।

এই প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান নূনা ট্রেডার্স মার্কো ইন্টারন্যাশনালের বিরুদ্ধে রাস্তা নির্মাণে দুর্নীতি অভিযোগ উঠেছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি ৩৪ লাখ টাকা, যার আওতায় প্রায় ৭ হাজার ৭৮০ মিটার রাস্তা ও ড্রেন নির্মাণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, অনেক জায়গায় পানি জমে থাকার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার এ বিষয়ে কোনো মন্তব্য না করে এড়িয়ে যান। তবে হেড মিস্ত্রি দাবি করেছেন, কাজ নিয়ম মেনেই হচ্ছে এবং কোনো ঢালু সমস্যা নেই।

পৌর প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঠিকাদারকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাতে জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪১ সময় দৃশ্য