বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

শ্রীপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানালেন অধ্যাপক ডা. বাচ্চু সবাইকে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সমাজ থেকে মাদক নির্মূলে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সমাজের অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হলে প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে প্রকাশ করতে হবে।

তিনি বলেন, অপসাংবাদিকতা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করে। তাই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও নিরপেক্ষ সংবাদ জনগণের সামনে তুলে ধরা প্রতিটি সংবাদকর্মীর নৈতিক দায়িত্ব।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকবিরোধী জনসচেতনতা তৈরি এবং সমাজে প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ পরিবেশনের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক প্রভাব পড়বে।

সৌজন্য সাক্ষাৎকালে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্বশীলতা এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংসদ সদস্য সাংবাদিকদের সবসময় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১ আগস্ট শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ, সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আলম এবং প্রচার সম্পাদক পদে আল আমিন নির্বাচিত হন।

স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
১৩ সময় দৃশ্য