বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

গাজীপুরে সাংবাদিক নির্যাতন, অপহরণ ও মারধরের ঘটনায় গ্রেফতার পাঁচজন

গাজীপুর ডিসট্রিক্ট রিপোর্টার

গাজীপুর মহানগরের গাছা এলাকায় এক সাংবাদিককে অপহরণ, নির্মম মারধর, নগ্ন করে ভিডিও ধারণ এবং মূল্যবান সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ জাকারিয়া শিকদার, বেসরকারি টেলিভিশন Channel S-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। গাছা থানায় দায়ের করা মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২৮ মে দায়িত্ব পালন শেষে বোর্ডবাজার এলাকায় ফেরার পথে একটি পরিত্যক্ত চারতলা ভবনে অসামাজিক কার্যকলাপের খবর পান। পেশাগত দায়িত্ববোধ থেকে তিনি ঘটনাস্থলে গিয়ে গোপনে ভিডিও ধারণ শুরু করলে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক আটক করে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, ভবন মালিকসহ একদল দুর্বৃত্ত সাংবাদিক জাকারিয়াকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। শুধু তাই নয়, তার ব্যবহৃত মোবাইল ফোন, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ডিএসএলআর ক্যামেরা এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা তাকে জোরপূর্বক উলঙ্গ করে কয়েকজন নারীকে পাশে বসিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
গুরুতর আহত অবস্থায় সাংবাদিক জাকারিয়া শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে সহকর্মী সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি গাছা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গাছা থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তদন্তের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একজন সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলা, অপহরণ ও মানহানিকর নির্যাতনের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এমন বর্বর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
১৮ সময় দৃশ্য