বাংলাদেশ , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও এসওডি সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলায় উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশন থ্রাইভ প্রকল্পের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ নির্ধারণই ছিল এ সভার মূল উদ্দেশ্য।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমানো সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা এলজিইডি কর্মকর্তা তাহাজ্জুদ ইসলাম, থ্রাইভ প্রকল্পের এডভোকেসি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার ফারহানা ঊর্মি, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং আগাম সতর্কতা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এসওডি গাইডলাইন যথাযথভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যদি নিয়মিত কার্যক্রম পরিচালনা করে এবং সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করে, তাহলে উপজেলা পর্যায়ে দুর্যোগ ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। এছাড়া স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি করা গেলে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

ডাসকো ফাউন্ডেশন থ্রাইভ প্রকল্পের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৩০ সময় দৃশ্য