বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

হোসেনপুর গরুর বাজার দখল: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি পুরোনো গরুর বাজার দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের প্রায় ৩০ বছরের পুরোনো গরুর বাজারটি জোরপূর্বক দখল করা হয়েছে। এতে ইজারাদার ও সাধারণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য উপজেলা প্রশাসন উন্মুক্ত ডাকের মাধ্যমে হারেঞ্জা গরুর বাজারটি ইজারা দেয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩৮ লাখ টাকায় ইজারা পান পায়েল আহমেদ। তিনি নিয়ম অনুযায়ী বাজার পরিচালনা শুরু করার পরই একটি প্রভাবশালী মহল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

ইজারাদার পায়েল আহমেদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এআই খান শিপলুর নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন এবং জোরপূর্বক বাজার দখল করে নেন। এ ঘটনায় কামাল মেম্বার, কাশেম মেম্বার, ওমর মেম্বার ও নজরুল সিকদারের নামও উঠে এসেছে।

পায়েল আহমেদ বলেন, “আমি সরকারি নিয়ম মেনে বাজারটি ইজারা নিয়েছি। কিন্তু চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করে বাজার থেকে বের করে দেওয়া হয়েছে। থানায় অভিযোগ করেও এখনো কোনো ব্যবস্থা পাইনি।”

একজন গরু ব্যবসায়ী জানান, বাজারে প্রবেশের সময় মারামারির কারণে তারা গরু নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আরেক কর্মচারী অভিযোগ করেন, রসিদ কাটতে গেলে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং বাজারে আসতে নিষেধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, “ওপেন ডাকের মাধ্যমে পায়েল আহমেদ বাজারটির ইজারা পেয়েছেন।”

স্থানীয়রা বলছেন, বিষয়টি থানায় জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। সাধারণ ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন। তারা প্রকৃত ইজারাদারের কাছে বাজার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৩৫ সময় দৃশ্য