বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে বাংলাবাজার পানি সমবায় নির্বাচনে সব পদেই একক প্রার্থীর জয় ফরিদপুরে উন্নয়ন নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো কালিহাতীতে যমুনা নদীতে গোসল: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ফুলবাড়ী বিজিবির অভিযানে ৩ হাজার ভারতীয় ট্যাবলেট জব্দ
সর্বাধিক পঠিত

১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব

নোয়াখালীর চাটখিলে দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে জি এম ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ স্বপন পাটওয়ারী নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলিল লেখকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বিকেলে প্রিজাইডিং অফিসার আবদুল মতিন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ৭৯ জন ভোটারের সবাই ভোট প্রদান করেন, যা শতভাগ ভোটার উপস্থিতির বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ওমর ফারুক সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিউল বাশার শেখ পান ৩৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মাহবুবুল আবরার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম ৪২ ভোট পেয়ে জয়লাভ করেন।

সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল সাধারণ সম্পাদক পদ। সাতজন প্রার্থীর মধ্যে মোঃ স্বপন পাটওয়ারী ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আলমগীর হোসেন ১৬ ভোট, মনির হোসেন মাহী ১৪ ভোট, আনিছ আহম্মদ ১২ ভোট, সালেহ আহম্মদ ৭ ভোট, মাকছুদুর রহমান ৫ ভোট এবং ইলিয়াছ কাঞ্চন ৩ ভোট পান।

সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুর রহিম ৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মিজানুর রহমান। কোষাধ্যক্ষ পদে ইমাম হোসেন মুরাদ এবং দপ্তর সম্পাদক পদে আনিছুর রহমান সজীব বিজয়ী হন।

কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরেরজ্জামান, রহমত উল্যাহ ও আবদুল মন্নান কাওয়াল। তারা যথাক্রমে ৫৪, ৪২ ও ৪০ ভোট পেয়েছেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতারা সমিতির উন্নয়ন, দলিল লেখকদের অধিকার সংরক্ষণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির নেতারা জানান, দলমত নির্বিশেষে সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চাটখিল দলিল লেখক সমিতি আরও গতিশীল ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
২৫ সময় দৃশ্য