বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে প্রধান শিক্ষক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার পোরশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হারিয়ে যাবো কবিতা: মৃত্যু, স্মৃতি ও ক্ষমার বার্তায় অনন্য সৃষ্টি বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ
সর্বাধিক পঠিত

এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা

বিপ্লব চৌধুরী | স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করছে।

বুধবার (২৭ জুন) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমপি জাহাঙ্গীর হোসেন বলেন, “Daily Ajker Kantho” নামের একটি ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তাকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি নৌকাবাইচ ও নদীতে ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সেখানে এমপি জাহাঙ্গীর হোসেন ও তার রাজনৈতিক সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে জানান, ঘটনাটি তার নির্বাচনী এলাকা বা তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকা কোনো স্থানে ঘটেনি। ফলে এ ঘটনার সঙ্গে তার বা তার রাজনৈতিক সহকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, একটি সংগঠিত গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর ফটোকার্ড, মনগড়া তথ্য এবং ভুয়া পোস্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব কর্মকাণ্ড কেবল মানহানিকরই নয়, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।

এমপি জাহাঙ্গীর হোসেন জানান, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করা উচিত নয়।

তিনি বলেন, “আমি ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনেছি। যারা মিথ্যা তথ্য প্রচার ও মানহানিকর কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই নাগরিকদের দায়িত্বশীল আচরণ করা এবং তথ্যের সত্যতা যাচাই করে মতামত প্রকাশ করা জরুরি।

শেষে এমপি জাহাঙ্গীর হোসেন তার নির্বাচনী এলাকার জনগণ, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করা উচিত। একই সঙ্গে তিনি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২ ঘন্টা আগে
১৬ সময় দৃশ্য