বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

এশিয়া পোস্ট উদ্বোধন গাইবান্ধায়: আলোচনা সভা ও কেক কাটায় যাত্রা শুরু

গাইবান্ধায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সোমবার (১১ মে) বিকাল পাঁচটায় গাইবান্ধা দেশী ভোঁজ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি জাহিদ খন্দকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম। তিনি বলেন, গণমাধ্যম একটি স্বাধীন সমাজের অন্যতম স্তম্ভ। গণমাধ্যম থাকলেই জনগণ মত প্রকাশের সুযোগ পায়। তিনি এশিয়া পোস্টের সফলতা কামনা করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক গোবিন্দ লাল দাস। তিনি নতুন এই অনলাইন সংবাদমাধ্যমের অগ্রযাত্রা কামনা করেন এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি। উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া, দৈনিক মানবজমিন, দৈনিক সংগ্রাম, প্রথম আলো, যুগান্তর, চ্যানেল টোয়েন্টিফোর, ডিবিসি নিউজ, সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন, সমকালসহ বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন দেশ রূপান্তর, চ্যানেল ওয়ান, দীপ্ত টিভি, কালবেলা, বাংলা ভিশন এবং অন্যান্য স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের যাত্রা শুরু হয়, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
৩৭ সময় দৃশ্য