বাংলাদেশ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, সহায়তায় এগিয়ে উপজেলা প্রশাসন নেত্রকোনা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক পাঁচবিবিতে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন, ২ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছ সালথায় ১৮টি খাল খনন: কৃষি উন্নয়নে নতুন আশার আলো নরসিংদীতে বিশেষ অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ ১০ জন গ্রেফতার ASSET প্রকল্প ও মোহনপুর টিটিসি সমাপনী অনুষ্ঠান সম্পন্ন নওগাঁ মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ হত্যা, আটক ২ নবীগঞ্জের কাজলের বিরুদ্ধে ওসমানীনগরে ডিপটিউবয়েল প্রতারণা অভিযোগ বিরামপুরে ভিডাব্লিউবি কর্মসূচিতে ৩০ কেজি চাল বিতরণ উদ্বোধন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ও স্বচ্ছতার অঙ্গীকারে প্রার্থী সাইজুদ্দিন
সর্বাধিক পঠিত

গাজীপুরে গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি সভা অনুষ্ঠিত

গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প এর অগ্রগতি মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা আয়োজন করে গাজীপুর জেলা প্রশাসন, যেখানে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মধ্যবর্তীকালীন রিভিউ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি প্রতিনিধি ও এভিসিবি প্রকল্পের পরামর্শক অ্যাডাম সিমপ্লেটন। আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরামর্শক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ শাহরিয়ার নজির এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (স্থানীয় সরকার) এবং জেলা ব্যবস্থাপক মোছাঃ সাবিনা ইয়াসমীন সভায় উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প এর বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ এবং জনবান্ধব করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

বক্তারা আরও জানান, স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে পারলে আদালতের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে। এজন্য গ্রাম আদালতের কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে জেলা প্রশাসক কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠক করেন। সেখানে গ্রাম আদালত কার্যক্রমের বাস্তব অগ্রগতি এবং মাঠ পর্যায়ের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসন আশা করছে, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগণের জন্য সহজ, দ্রুত এবং কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২৪ সময় দৃশ্য