বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে প্রধান শিক্ষক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার পোরশায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হারিয়ে যাবো কবিতা: মৃত্যু, স্মৃতি ও ক্ষমার বার্তায় অনন্য সৃষ্টি বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ
সর্বাধিক পঠিত

চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে

চট্টগ্রাম: দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠান-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের তালিকায় এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১৪টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্স পরিচালনাকারী আরও ৫৪টি প্রতিষ্ঠানও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির আরও ৪৪টি প্রতিষ্ঠানও শোকজের আওতায় এসেছে।

বোর্ড জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। তাই নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আগে সংশ্লিষ্ট অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও পরিচালকদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

গত ২৪ জুন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়। এর আগে ৪ ও ১৮ জুন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ৮ জুন জাতীয় দক্ষতামান বেসিক কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকেও পৃথক নোটিশ পাঠানো হয়। এসএসসি ও দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠানের ব্যাখ্যা জমা দেওয়ার শেষ সময় ২২ জুলাই এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের জন্য ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রামের এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের শোকজপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়, গোলমুন্ডা পাইলট উচ্চ বিদ্যালয়, গুলতাজ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়, মোস্তফা বেগম বালিকা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয় এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে পন্থিছিলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা, মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও জামেয়া আহমদীয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে মেমেক্স পলিটেকনিক অ্যান্ড বিএম কলেজ এবং নিউকেসল ইন্টারন্যাশনাল কলেজও তালিকায় রয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আল মাসুদ করিম জানান, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা যেতে পারে।

উল্লেখ্য, শুধু চট্টগ্রাম নয়, সারা দেশে দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় মোট ১ হাজার ৮৫৩টি কারিগরি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। শিক্ষা খাতের মানোন্নয়ন এবং কার্যকর কারিগরি শিক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : এক ঘন্টা আগে
১৭ সময় দৃশ্য