বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গাজীপুরে সোহেলকে ঘিরে প্রশ্ন বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সর্বাধিক পঠিত

চবি শোডাউন ভিডিও বিতর্কে প্রশাসনের ব্যাখ্যা প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটি নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয় বরং পুরোনো ফুটেজ পুনরায় প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট, শহীদ মিনার এবং রেলক্রসিং এলাকায় কয়েকটি মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে দেখা যায়। ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের ‘মুজিব আমার চেতনা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওতে চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে নেতৃত্ব দিতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। তিনি ভিডিও বার্তায় বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তনের অভিযোগ তুলে সংগঠনের সক্রিয় অবস্থানে ফেরার কথা জানান।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এটি সাম্প্রতিক কোনো শোডাউন নয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গত ২২ জুন বা সাম্প্রতিক সময়ে কোনো ধরনের শোডাউনের প্রমাণ পাওয়া যায়নি। প্রশাসনের ধারণা, ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় ভোর বা লোকচক্ষুর আড়ালে ধারণ করা পুরোনো ভিডিও নতুন করে ছড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ভিডিওতে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছে প্রশাসন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসের নিরাপত্তা ও ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৫১ সময় দৃশ্য