বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে। এ আসনে জামায়াতের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।

রোববার (৩০ আগস্ট) ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

ঠাকুরগাঁও-১ আসনের আওতায় রয়েছে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা। আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জামায়াতের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হওয়ায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।

সমাবেশে মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াতে ইসলামী দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে। দলটি সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ সঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে এবং নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে জামায়াতের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশাবাদী।

প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক জেলা আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর।

এ সময় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। প্রার্থী ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে এ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৪ সময় দৃশ্য