বাংলাদেশ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, ডিবি পুলিশের অভিযান

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে মানুষকে ব্ল্যাকমেইল, অপহরণ ও নির্যাতনের মতো গুরুতর অপরাধ করে আসছিল বলে জানা গেছে।

বুধবার (৬ মে ২০২৬) নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহর নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও এসআই আব্দুস সালামসহ একটি চৌকস টিম নরসিংদী সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার হওয়া চারজন হলেন—শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), স্মৃতি আক্তার (২০), মোঃ কাইয়ুম (২৫) এবং ফয়সাল মিয়া (৩৪)। গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার কাছ থেকে ভুক্তভোগী পারভেজ হাসানের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এই নরসিংদী হানি ট্র্যাপ চক্র নারী-পুরুষের যৌথ অংশগ্রহণে পরিকল্পিতভাবে অপরাধ চালাত। তারা প্রথমে প্রেমের সম্পর্কের অভিনয় করে ভুক্তভোগীদের নির্জন স্থানে ডেকে নিত। পরে তাদের অপহরণ করে শারীরিক নির্যাতন চালাত এবং অনেক ক্ষেত্রে বিবস্ত্র করে ভিডিও ধারণ করত। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।

যারা টাকা দিতে অস্বীকার করত, তাদের হত্যার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত স্মৃতি আক্তারের বিরুদ্ধে আগেও অপহরণ ও চুরির মামলা রয়েছে। অন্যদিকে ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক ও চুরিসহ অন্তত সাতটি মামলা রয়েছে।

ডিবি পুলিশের অভিযান এর মাধ্যমে এই চক্রের কার্যক্রম অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১, তারিখ: ৬ মে ২০২৬)। পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
৩৬ সময় দৃশ্য