বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হারিয়ে যাবো কবিতা: মৃত্যু, স্মৃতি ও ক্ষমার বার্তায় অনন্য সৃষ্টি বাল্যবিবাহ প্রতিরোধে ফতেপুরে সচেতনতামূলক লিগ্যাল এইড সভা চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের পথে এমপি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ও সতর্কবার্তা জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে
সর্বাধিক পঠিত

পঞ্চগড় বোদায় জোবায়ের এয়ার ট্রাভেলস হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় জোবায়ের এয়ার ট্রাভেলসের উদ্যোগে এক বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বোদা মডেল মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য হাজী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবায়ের এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জোবায়ের সাঈদ হাফিজি। তিনি উপস্থিত হাজীদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমি সবসময় হাজীদের সেবায় নিয়োজিত আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মুক্তার আলম খতিবি, সহকারী অধ্যাপক মানিকপীর ফাজিল মাদ্রাসা। তিনি হজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া আজাদী। তিনি হজ পালনকারীদের আত্মশুদ্ধি ও সামাজিক জীবনে এর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমামুল মুত্তাকিন। পুরো আয়োজন জুড়ে ধর্মীয় আলোচনা, দোয়া, ও হাজীদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত হাজীরা জানান, জোবায়ের এয়ার ট্রাভেলস হজ ব্যবস্থাপনায় নিরাপত্তা, সেবা ও আন্তরিকতার ক্ষেত্রে একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।

অনুষ্ঠানে একাধিক বক্তা উল্লেখ করেন, হজ চলাকালীন সময়ে কোনো হাজী অসুস্থ হলে দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান এবং সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করা হয় জোবায়ের এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে। এতে হাজীদের মধ্যে সন্তুষ্টি ও আস্থা আরও বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে নারী হাজীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা জানান, পুরো হজ যাত্রা থেকে শুরু করে পূর্ণমিলনী পর্যন্ত প্রতিটি ধাপে তারা আন্তরিক সেবা পেয়েছেন।

দিনশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে হজ পূর্ণমিলনী অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত সবাই দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ সময় দৃশ্য