বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সর্বাধিক পঠিত

পুংগলী আমিনা মোস্তফা বালিকা বিদ্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত

এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের বরণ এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংবাদিক মো. এনামুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান, চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মনি, সাবেক সহ-সভাপতি উপজেলা বিএনপি; মো. ইদ্রিস আলী মাস্টার, সাবেক সভাপতি উপজেলা কৃষকদল; মো. নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফরিদপুর ইউনিয়ন বিএনপি; মো. হাসান তারেক মুকুল, সাবেক সভাপতি পুংগলী ইউনিয়ন বিএনপি; মো. আব্দুল বাতেন ঝন্টু, সাবেক সভাপতি পুংগলী ইউনিয়ন বিএনপি এবং মেহেদী হাসান তপন, বিএনপির সদস্য।

এছাড়া অনুষ্ঠানে পুংগলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. বাবুল আক্তার, দাতা সদস্য মো. রকিব হোসেন কাদেরী এবং অভিভাবক সদস্য সিহাব হোসেন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে মো. এনামুল হক দ্বিতীয়বারের মতো বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনার জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকা জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও তিনি জানান।

পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়কে এলাকার একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহা আলম (বিএসসি) উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাঁর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠান শেষ হয়।

বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও উন্নত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
২২ সময় দৃশ্য