বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

রাজাপুরে জমি বিরোধ: দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগরি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক মো. ইব্রাহিম খলিল হাওলাদার (৫৫) রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল হাওলাদার বৈধভাবে ক্রয়কৃত ও দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিতে শনিবার (১৩ জুন) দুপুরে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় কয়েকজন ব্যক্তি নির্মাণকাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে আনোয়ার মৃধা, আরিফ মৃধা, মুরাদ মৃধা, মজিবর সরদারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা সংঘবদ্ধভাবে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল হাওলাদারের দাবি, তিনি জমিটি রাস্তার অংশসহ বৈধভাবে ক্রয় করেছেন। স্থানীয় মানুষের চলাচলের সুবিধার জন্য তিনি নিজের জমি থেকে প্রায় ৪ থেকে ৫ ফুট জায়গা ছেড়ে দিয়েছেন। এছাড়া প্রতিবেশী মজিবর সরদারের যাতায়াতের সুবিধার জন্যও অতিরিক্ত কিছু জায়গা ব্যবহারের সুযোগ দিয়েছেন।

তার অভিযোগ, এসব সুবিধা দেওয়ার পরও একটি পক্ষ তার জমির অংশ দখলের চেষ্টা করছে এবং দেয়াল নির্মাণে বাধা সৃষ্টি করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্তদের একজন মোবাইল ফোনে ইব্রাহিম খলিলের বড় মেয়েকে অশালীন ভাষায় গালাগালি করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিকানা, রাস্তা ব্যবহার এবং সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। এলাকাবাসী বিষয়টির দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চান।

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজাপুর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
৪৩ সময় দৃশ্য