বাংলাদেশ , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাহাঙ্গীর আলমের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সহযোগী সদস্য হিসেবে যাত্রা ময়মনসিংহে গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত আখাউড়ায় জামাতের মাদকবিরোধী র‌্যালি, কঠোর ব্যবস্থার আহ্বান আজ নওগাঁয় ট্রাফিক সেবায় স্কাউটদের প্রশংসা করলেন পুলিশ সুপার শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ বোদায় মাদক সেবী গ্রেপ্তার: বামন হাটে অভিযানে তিনজনের কারাদণ্ড থেকে বাংলাবাজার পানি সমবায় নির্বাচনে সব পদেই একক প্রার্থীর জয় ফরিদপুরে উন্নয়ন নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো কালিহাতীতে যমুনা নদীতে গোসল: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ফুলবাড়ী বিজিবির অভিযানে ৩ হাজার ভারতীয় ট্যাবলেট জব্দ
সর্বাধিক পঠিত

শিবপুরে দুর্যোগ সহায়তা: ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান চেক ও ঢেউটিন বিতরণ

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শিবপুরে দুর্যোগ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে ঢেউটিন, সেলাই মেশিন, বিভাটেক এবং অনুদান চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন ২০২৬) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক উপকারভোগীর হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।

শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনূর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মোট ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়া দুইজনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদান চেক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে থেকে তাদের পুনর্বাসনে কাজ অব্যাহত থাকবে।

উপকারভোগীরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দুর্যোগের কারণে ক্ষতির মুখে পড়ার পর এই সহায়তা তাদের নতুনভাবে ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। বিশেষ করে ঢেউটিন, সেলাই মেশিন এবং আর্থিক অনুদান তাদের দৈনন্দিন জীবন ও জীবিকা পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, শিবপুরে দুর্যোগ সহায়তা কার্যক্রমের মাধ্যমে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। একই সঙ্গে অনুদান চেক বিতরণ কর্মসূচি অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২০ ঘন্টা আগে
২১ সময় দৃশ্য