বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
সর্বাধিক পঠিত

সমাজসেবক সরোয়ার হোসেনের ঈদ শুভেচ্ছা ইউনিয়নবাসীকে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুকরা গ্রামের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর। তিনি সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে মোহাম্মদ সরোয়ার হোসেন ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সমাজে শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিক।” তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায় এবং বিশেষ করে দরিদ্র ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটে—সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সোনাপুর ইউনিয়নের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন মোহাম্মদ সরোয়ার হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর উন্নয়নের উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি আরও জানান, রাস্তা-ঘাট উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে তার অগ্রাধিকারমূলক কাজ। পাশাপাশি তিনি সোনাপুর ইউনিয়ন পরিষদকে একটি উন্মুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, দল-মত নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। তিনি সোনাপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৪৪ সময় দৃশ্য