সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন: সভাপতি রুবেল, সম্পাদক তারেক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন “সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)” এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। একইসঙ্গে দৈনিক মানবজমিনের প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—
সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি সৈয়দ জুনাঈদ মোঃ হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক মোঃ হোছাইন (দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ), প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক), এবং দপ্তর সম্পাদক মিনহাজ বাঙ্গালী (দৈনিক কালবেলা ও শাহ আমানত)।
এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরিফুর রহমান আফজালী (দৈনিক দেশের কণ্ঠ), ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোণ), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), সারওয়ার কামাল (সি-প্লাস টিভি), আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ ও দ্য ডেইলি ক্যাম্পাস) এবং রনি কান্তি দেব (চ্যানেল এস)।
উল্লেখ্য, গত ১ মার্চ সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ৯০ দিনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির নির্ধারিত সময়ের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা সাতকানিয়া উপজেলায় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও স্বচ্ছ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








