বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলিতে বিজিবির টহল জোরদার

দিনাজপুরের হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে চেকপোস্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এসব তথ্য জানান।

তিনি বলেন, হিলি সীমান্ত ও পাঁচবিবি চেকপোস্ট এলাকায় ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ব্যাটালিয়নের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া সীমান্ত এলাকা থেকে কেউ গণপরিবহন ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সেজন্য যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন নারী যাত্রীদের তল্লাশির জন্য নারী বিজিবি সদস্যও মোতায়েন রয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, তল্লাশি কার্যক্রম আরও কার্যকর করতে কে-৯ ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। প্রশিক্ষিত এসব কুকুর মাদক, অস্ত্র এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত কাজ করছে। পার্শ্ববর্তী দেশের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য বিজিবির টহল জোরদার রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি নজরদারির কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
৪৪ সময় দৃশ্য