বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গাজীপুরে সোহেলকে ঘিরে প্রশ্ন বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেফতার নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, নেতৃত্বে এম এ হান্নান শিবপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান রাজশাহীতে বিজিবির অভিযানে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভায় এমপি ইকরামুল বারী টিপু টাঙ্গাইলে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন মক্কায় ইন্দোনেশীয় নারী হাজিকে হয়রানির অভিযোগ, হোটেলকর্মী বরখাস্ত নাসিরনগরে কৃষক হাবিবুর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার রাজশাহী মেডিকেল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সর্বাধিক পঠিত

কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে কৃষকদের মাঝে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈরে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহ দিতে এই আয়োজন করে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদ।

শুক্রবার সকালে কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়ামে “পরিবেশ সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণীদের মাঝে ৫ শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডাঃ ফারুক আহমেদ রিপন এবং অধ্যাপক খালিদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সহ-সভাপতি সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান তারা। একই সঙ্গে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ফলজ ও ভেষজ গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গ্রাম ও শহরের প্রতিটি খালি জায়গায় গাছ লাগাতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয়। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন কর্মসূচি আয়োজনের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
৫০ সময় দৃশ্য