বাংলাদেশ , শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, পরোয়ানা জারি কালিয়াকৈরে আনসার বাহিনীর সংস্কার: ৪.৫ লাখ সদস্যকে নতুন প্রশিক্ষণ চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২ ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৩ হাজার চারা ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, দ্রুত কারামুক্তির সুযোগ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নজিপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচিতে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের ডবলমুরিং থানার ২৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, ষড়যন্ত্র এবং নৈরাজ্য প্রতিহতের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থান গ্রহণের অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। নেতাকর্মীরা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে তারা সব ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকবেন।

ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন তানজিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান নয়নের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও মুজিবুর রহমান বাবু। এছাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফরিদ ও রাজু, ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম, ২৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন এবং যুগ্ম আহ্বায়ক রিকু, সালাহ উদ্দিন ও রাকিব উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দল ও ডবলমুরিং থানার ২৮ নম্বর ওয়ার্ড ইউনিট মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। তারা যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে অবস্থান নেবে বলে জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়, রায়হান কবির রবিন, সাবের হোসেন স্বজল, বাচ্ছু, সেকান্দর, আবু সৈয়দ ও বাপ্পিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি জনগণের পাশে থেকে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কাজ করে যাবেন বলেও তারা উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
১৪ সময় দৃশ্য